গোলাম মোস্তফা :
তাড়াশে পুকুরের পানিতে পড়ে মুক্তি খাতুন (৮) ও আশিকুর রহমান (৭) নামে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা খালাত ভাই বোন। শুক্রবার সন্ধার এ ঘটনা। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধায় ঝড় বৃষ্টির পড়ে ঐ দুই শিশু পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সে সময় পা পিছলে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। মুক্তি খাতুন উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। আশিকুর রহমান কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নকুল হোসেনের ছেলে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com