গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সচিবালয়ে যাঁরা রোজিনা ইসলামকে হেনস্তা করেছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বের প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর থানার মোড়ে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত হয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে নামবো এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবো। একই সাথে রোজিনাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তরা।
এসব দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক আত্হার হোসেন, আবুল কালাম আজাদ, দিল মোহাম্মদ, এমএম আলী আক্কাস, মাজেম আলী, আনিসুর রহমান, রাশিদুল ইসলাম, মিজানুর রহমান, আখলাকুজ্জামান, নাজমুল হাসান, জালাল উদ্দিন, আবুহেনা মোস্তফা কামাল, আব্দুস সালাম, এমদাদুল হক মোল্লা, শরিফুল ইসলাম ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. অহিদুল হক প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com