স.ম আব্দুস ছাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্তমান করোনা অতিমারীকালে ক্ষেত মজুর সহ গ্রামীন মজুদের রক্ষায় বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের মাধ্যমে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে। গতকাল রায়গঞ্জ উপজেলা কমিটি বৃস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারক লিপি প্রদান করেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিরাজগঞ্জ জেলা কমিটির বিল্পবী সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা নুরুল আমিন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র, প্রদীপ কুমার মাহাতো, বিনয় মাঝি, রফিক বিশ্বাস, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com