ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় হাত-পা-চোখ বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ফুলজোর ডিগ্রী কলেজের পশ্চিম পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩৬) হাত -পা ও চোখ বাঁধা এক মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার (২মে) বিকেল সাড়ে ৩ টার দিকে সলঙ্গা থানার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা হোড়গাঁতী এলাকায় ফুলজোর ডিগ্রী কলেজের পশ্চিম পাশে মরদেহটি মহাসড়কের পাশে থেকে উদ্ধার করা হয়। স্থানীয় হেলাল উদ্দিন নামে এক স্কুল ছাত্র বলেন, একটি সাদা মাইক্রোবাস মহাসড়কের পাশে এসে মরদেহটি ফেলে রেখে হাটিকুমরুল গোলচত্বেরর দিকে চলে যায়। পরে হাত-পা-চোখ বাধা মরদেহ দেখে আমি ৯৯৯ ফোন করে বিষয়টা জানাই। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে আসি অজ্ঞাত হাত -পা ও চোখ বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে
চলনবিল বার্তা chalonbeelbarta.com