শাহজাহান আলী,তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে ৩টি পরিবার আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সব কিছু হারিয়ে পথে বসেছেন। গত বুধবার দুপুরে জেলার তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের পুর্বপাড়ার মৃত তোরাই মোল্লার ছেলে মোঃ হোসেন আলীর বাড়ীতে বৈদ্যুতিক সক সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে ঘরে আগুন লেগে টিন সিটের ২টি ঘর সম্পুন্ন পুড়ে যায়। দিন মজুর হোসেন আলী জানান গরু বিক্রির ৯০ হাজার নগদ টাকা ছিল সব পুড়ে গেছে। তার ঘর পুড়ে মোঃ জরিপ উদ্দিন মোল্লার বাড়ী এবং আলহাজ্ব মোঃ আবু সামা মোল্লার ছেলে মোহাম্মাদ আলীর ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পবিরার গুলোর পাশে এ পযর্ন্ত কেউ দাড়ায়নি। হত দরিদ্র পরিবার গুলো সহায় সম্বল সব হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে। সরে জমিনে গতকাল শুক্রবার ছবি তুলতে গিয়ে দেখা যায় আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে হতদরিদ্র মানুষগুলো ছেলে মেয়েদের নিয়ে আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। তারা বলেন করোনাকালীন সময়ে এই দুরাবস্থা নিয়ে আমরা শঙ্কিত। অসহায় পরিবারগুলো সরকারের কাছে সহযোগীতা কামনা করেছেন। তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ১০কি.মি পথ পাড়ি দিয়ে তাড়াশে সর্ব শেষ এলাকায় পৌছানোর পুর্বেই সব কিছু পুড়ে ভষ্মিভুত হয়েছে। তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলাইন হোসেন বলেন অসহায় হতদরিদ্র আগুনে পুড়ে নিস্ব পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য সরকারের সুদৃষ্টি আশু প্রয়োজন।# তাড়াশ শাহজাহান তাং ৩০,০৪,২১ ইং
চলনবিল বার্তা chalonbeelbarta.com