তাড়াশ প্রতিনিধি: ৭ কোটি টাকার মেরামত কাজ ৭ বছর বন্ধ থাকার কারণে দীর্ঘ দিন ধরে এলজিইডির সিরাজগঞ্জে রতাড়াশ-নওগাঁ ১২ কি:মি: পাকা রাস্তার বেহাল দশা হয়ে আছে। গত ৭ বছরে ৭ কোটি টাকা ব্যয়ের ঐ রাস্তার ৭ ভাগ মেরামত কাজও করা হয়নি।বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে জনদূর্ভোগ ব্যাপকভাবে চরমে পৌছাচে। এ কারণে ঐ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ব্যাপক অঘটন।কিন্তু এ গুলো দেখার কেউ নেই। ২০১৫ সালের াস্তাটির মেরামতের জন্য ঠিকাদারী কাজ পেয়েছেন ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন এলজিইডির সাবেক একজন মহা বড় কর্তা।এ কারণে এলজিইডির তাড়াশ,সিরাজগঞ্জ,পাবনা,বগুড়া ও রাজশাহী অফিসের লোকজন তাকে কিছু বলে সাহস পাচ্ছেন না।এমনকি তারা রাস্তাটির মেরামতের কাজের বিষয়ে সাংবাদিকদেরও কোন তথ্য দিচ্ছেন না।আর এ কারণেই ঐ রাস্তা মেরামত কাজের এমন বেলাল দশা হয়ে আছে ৭ বছর ধরে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষে কামনা করেছেন এলাকাবা
চলনবিল বার্তা chalonbeelbarta.com