আবুদ কালাম আজাদ
বৈশাখের ঝড়
কাঁপে ত্থত্থ্র
উড়ে যাবে সবই
জঞ্জালের জড় ।
আকাশে কালো মেঘ
চমকায় বিজলী
ভয় পায় খোকাখুকি
দাদির হাতে পানের খিলি।
আয় ঝড় আয় ঝড়
আম পড়, আম পড়
গাছের আগায় আছড়ে পড়ে
সুরুজ দাদার ঘর ।
ছোটাছুটি দৌড়ঝাঁপ
ডাল ভাঙে মড়াৎ
বেজায় শেেব্দ বজ্রপাত
কড়াৎ কড়াৎ ।
গাছের নীচে পড়ে গেছে
আম কুড়ানোর ধূম
চোখ থেকে উবে গেছে
বাগান মালিকের ঘুম ।
আবুল কালাম আজাদ, ০১৭২৪ ০৮৪
চলনবিল বার্তা chalonbeelbarta.com