গুরুদাসপুর প্রতিনিধি : সাজাপ্রাপ্ত চার আসামীসহ মাদক মামলার সাত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ।উপজেলার বিভিন্ন জায়গায় গত বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ ও ২০১৮ সালের মাদক মামলায় উপজেলার বিন্যাবাড়ি এলাকার সাজাপ্রাপ্ত মোঃ জাকির হোসেন, পথপাথুরিয়ার মোঃ সেলিম, বৃচাপিলার মোঃ মোক্তার হোসেন, নওপাড়ার রফিকুল ইসলাম এবং মাদকের নিয়মিত মামলায় পৌর সদরের চাঁচকৈড় তালুকদার পাড়ার রাজুবেগ, আজাদুল ইসলামসহ বেড়গঙ্গারামপুরের ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এসব আসামী ইতিপূর্বেও মাদক মামলায় একাধিকবার কারাগার ভোগ করেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com