স্টাফ রিপোর্টার : রবিবার রাতে শফিকুল ইসলাম (৪৮) নামে পাঁচ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক ডাকাতকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের সুফল ইসলামের ছেলে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, সাজা হওয়ার পর থেকে ডাকাতি মামলার আসামী শফিকুল ইসলাম আত্ম গোপনে ছিলেন। এদিকে পুলিশও তাকে খুঁজে ফিরছিলেন। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com