“নিমগাছি হাইস্কুলের ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন

Spread the love

আব্দুল কুদ্দুস তালুকদার : গত শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন ১৯৩৭ সনে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নিমগাছি হাইস্কুল সম্পর্কে স্মৃতিচারণমূলক গ্রন্থ ” ইতিহাস ও ঐতিহ্যে নিমগাছি বহুমূূখী উচ্চ বিদ্যালয় ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয় স্কুলের হলরুমে। বিকেল চারটায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন রায়গঞ্জ – তাড়াশ এলাকার মাননীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান স্কুলের সাবেক ছাত্র এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি জিন্না আলমাজি, জিএস আবুল কালাম আজাদ, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্না, গ্রন্থের লেখক এবং স্কুলের সাবেক প্রধান শিক্ষক যিনি দীর্ঘ ২১ বছর হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ জনাব খোন্দকার তোজাম্মেল হক প্রমুখ । স্কুলের টিচার মাওলানা শরীফুল ইসলামের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এরপর পবিত্র গীতা পাঠ করেন বিশিষ্ট গবেষক ও লেখক উজ্জল কুমার মাহাতো। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন লেখকের কনিষ্ট পুত্র ও সোনাখাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কে এম টিক্কা এবং স্কুলের সহকারী শিক্ষক ইউনুস রবিন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD