বিশেষ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ডিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাড়াশ থানা মামলা সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়েব ইসলাম শাকিব (২০) দীর্ঘদিন ধরে একই গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল।
১৯ অক্টোবর বিকেলে মেয়েটি পার্শ্ববর্তী পাড়ায় বেড়াতে যাওয়ার পথে সোয়েব ইসলাম জোর করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার পরিবারের লোকজন সোয়েবের পরিবারকে জানায়। এ নিয়ে গ্রামের মাতব্বরা বিষয়টি শালিসে মীমাংসার চেষ্টা করলে মেয়েটি ও পরিবার তাতে রাজি না হওয়ায় ২২ অক্টোবর বৃহস্পতিবার তারা সোয়েবের বিরুদ্ধে ধর্ষণঅভিযোগ এনে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা পলাতক রয়েছে। গ্রেপ্তারের সর্বাত্বক চেষ্টা অব্যাহত রয়েছে।অচিরেই আসামীরা আটক হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com