রায়গঞ্জ প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাহাতো ফাউন্ডেশন উদ্যোগে গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া দূর্গা মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ করা হয় দরিদ্র, অসহায় মানুষের মাঝে। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের কৃতি সন্তান ফাউন্ডেশনের মূল পৃষ্ঠপোষক ও রাজশাহীর তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পাবনা সুগার মিলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী রনজিৎ কুমার মাহাতো, প্রবীন স্কুল শিক্ষক কানাইলাল মাহাতো, ধামাইনগর ইউনিয়ন আদিবাসী নেতা শ্যামল কুমার মাহাতো প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন চঞ্চল কুমার মাহাতো। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে ১০০ টি শাড়ী – লুঙ্গী – ধূতি, ৩০০ পিচ টি – শার্ট ও ৫০০ পিচ মাস্ক বিতরন করা হয়। অবশ্য করোনা সতর্কীকরণের জন্য মাস্ক দেয়া হয় স্বাস্থ্য সূরক্ষায় সর্বস্তরের মানুষকে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com