গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন মাদক বিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মোঃ মামুন ইসলাম (২০) এবং মোঃ আব্দুস সালাম (৩২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ। আটককৃত ১। মোঃ মামুন ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুল হানিফ এর ছেলে গ্রাম আলোকদিয়া মধ্যেপাড়া, থানা- সলঙ্গা, , ২। মোঃ আব্দুস সালাম (৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম এর ছেলে গ্রাম খুটিগাছা, থানাঃ তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯-১০-২০২০ইং তারিখে রাত ০৮.২০ ঘটিকায় সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ জেলার আলোকদিয়া গ্রামস্থ আলোকদিয়া কবরস্থান (দক্ষিণ কোনে) এর পূর্বপার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার নিকট হইতে ৭০০ গ্রাম গাঁজা, ০২ টি মোবাইলসেট এবং ০৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD