বিশেষ প্রতিনিধি: ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভেলপমেন্ট-আইসএিসডি অষ্ট্রেলিয়ার নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। সামাজিক উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক এই থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া এডভাইজার ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মিঠুন মোস্তাফিজ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউএস’এর ভিজিটিং প্রফেসর এবং পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ক তিনি। তাঁর মনোনয়নপত্র এরিমধ্যে আইসিএসডি নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।
সামাজিক উন্নয়ন চিন্তক, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সংশ্লিষ্ট বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আইসিএসডি’র প্রায় দু’শো সদস্যের ভোটে নির্বাচিত হবেন প্রার্থীরা। এরিমধ্যে আইসিএসডি’র স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি- এনটিএনইউ- এর অধ্যাপক রোর সান্ডবাইকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন- যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিশারদ ড. ফ্রেড্ডি উইলসন এবং ভারতের উন্নয়ন বিশেষজ্ঞ ড. পারমিতা রায়। আইসিএসডি সদস্যরা ইন্টারনেটের মাধ্যমে বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে ভোট দিতে পারবেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দূর নিয়ন্ত্রিত এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্তেরর ভোটাররা। আটটি শূণ্য পদে অনুষ্ঠিত হচ্ছে আইসিএসডির এবারের নির্বাচন। প্রেসিডেন্ট এবং ভাইস- প্রেসিডেন্ট পদে মোট আটজন এবং মেম্বার এট লার্জ পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছর সামাজিক উন্নয়ন বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট- আইসিএসডিএপি’র সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এ সম্মেলনে সহযোগী আয়োজক ছিল সিঙ্গাপুর ও থাইল্যান্ড।
চলনবিল বার্তা chalonbeelbarta.com