উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাগরৌহা গ্রামের দক্ষিণচড়া( খাপাল) আবাদী মাঠের রোপা আমন ধান ফসল আশ্বিনের বন্যার পানির কবল থেকে আর রক্ষা হলোনা। গত শনিবার (৩ অক্টোবর) ভোর রাতে মাঠটিতে সড়ক পথ ও মাটির বাধ উপচে বন্যার পানি ঢুকেছে। এতে প্রায় সাড়ে ৩শ বিঘা জমির রোপা আমন ধান ফসল ক্ষতির মুখে পড়েছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের দক্ষিণচড়া মাঠে প্রায় সাড়ে ৩শ বিঘা ও পাশের জলিবিল মাঠে প্রায় সাড়ে ৪শ বিঘা জমিতে বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকেরা রোপা আমন ধানের আবাদ করেছে।
মাঠ দুটিতে নতুন করে বন্যার পানি ঢুকলে গত (২৬ সেপ্টেম্বর) ১১ দিন পূর্বে কৃষকেরা বেশ কটি সেচ মেশিন চালিয়ে বন্যার পানি বের করে দেয়।এদিকে কিছূদিন হলো বন্যার পানি বাড়তে থাকায় মাঠ দুটির ফসল রক্ষায় কৃষকেরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গতকাল শুক্রবার দক্ষিণচড়া মাঠে বন্যার পানি ঢোকা ঠেকাতে মাটির বাধ দেওয়া হয়। এরপরও মাঠটিতে বন্যার পানি ঢোকা ঠেকানো যায়নি। অগত শনিবার ভোরে বন্যার পানি ঢুকেছে। এখন কৃষকেরা তাদের আবাদকৃত ধান ফসলের ক্ষতির আশংকা করছে।এদিকে জলিবিল মাঠে বন্যার পানি ঢোকা ঠেকাতে কৃষকেরা বিভিন্ন চিন্তাভাবনা করছে। বন্যার পানি আজ শনিবার কদিনের চেয়ে আরো বেশী মাত্রায় বেড়েছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com