বিশেষ প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে পৌর এলাকার কহিত রাস্তায় প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোঃ বাবুল মিয়া, ঠিকাদার ও যুবলীগ নেতা রাহুল সরকার মমিন প্রমূখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com