ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করে সম্মেলন স্থলকে নান্দনিকভাবে সাজানো হয়েছিল।এ বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমাহমুদ সরকার।অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক গোলাম মোস্তফা,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান,উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল,সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সদস্য এস এম জাহিদুজ্জামান কাকন,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,কয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com