সিংড়া প্রতিনিধি ঃ নাটোরের সিংড়া রানা প্রকাশণীর পক্ষ থেকে চয়েন বার্তা সম্মাননা পেলেন দুবাই প্রবাসী ও আত্রাই উপজেলার সমস পাড়ার অধিবাসী এবং হিলফুল ফুযুল বাংলাদেশ সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ জুলফিক্কার আলী সুমন। দুবাই প্রবাসী জুলফিক্কার আলী সুমন একজন বিশিষ্ট ব্যবসায়ী। সফল ব্যবসায়ীক হিসাবে সিংড়া রানা প্রকাশণীর পক্ষ থেকে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার সকালে সিংড়া প্রেসক্লাবে আয়োজিত হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা শেষে রানা প্রকাশণীর সত্বাধিকার ও চয়েন বার্তার সম্পাদক মোল্লা মোঃ এমরান আলী রানা তাঁকে এই সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ, সহ সভাপতি মাওলানা মোঃ আতিকুর রহমান সাদী,সহ সভাপতি মাওলানা ওমর ফারুক,সহ সভাাপতি সৌরভ সোহরাব,অর্থ সম্পাদক হাফেজ মোঃ জসিম উদ্দিন জনি,সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক রুহুল আমিন মাদানী সহ সংগঠনের অন্যরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com