উল্লাপাড়া প্রতিনিধিঃ ডাঃ আমজাদ হোসেন মিলন
শেখ হাসিনার উদ্যোগ”বিনামূল্যে সোলার বিদ্যুৎ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ছিল গ্রাম হবে শহর এটি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গুরুত্বপূর্ণ ১৬ টি স্থানে স্ট্রিটলাইট স্থাপন করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ও বিকেল ৫ টায় ১৬ টি স্ট্রিটলাইট স্থাপনের উদ্বোধন করেন, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমূখ। হাটদেলুয়া,বেতুয়া, গোপালপুর,ভেটুয়াকান্দি, চকরহিম, কোনাগাতি, পুঠিয়া গ্রামের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমিন সরকার বলেন,”শেখ হাসিনার উদ্যোগ”বিনামূল্যে সোলার বিদ্যুৎ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ছিল গ্রাম হবে শহর এটি বাস্তবায়নের লক্ষ্যে জননেতা জনাব তানভীর ইমাম এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৫২ টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com