জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়নের বিকল্প নেই- এমপি আজিজ

Spread the love

লুৎফর রহমান : গাছ মানুষকে অক্সিজেন প্রদান করে। বাঁচায় প্রাকৃতিক দুর্যোগ থেকে। জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়নের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ভিলেজ ভিশন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার কোহিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিলেজ ভিশনের পরিচালক খন্দকার শরিফ’র সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জুয়েল আওয়ামীলীগ নেতা মীর শহিদুল ইসলাম শহিদ প্রভাষক জালাল উদ্দিন এমপির ব্যাক্তিগত সহকারী কামরুল হক রাসেল সহ আরো অনেকে ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD