প্রেস রিলিজ
অদ্য ২৬ আগস্ট ২০২০ তারিখ রাত্রী ০৪.৫৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন লাইব্রেরী বাজার মোড় এলাকা হতে ছিনতাইকারী ৭ জনকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ০২ (দুই) টি ধারালো চাকু (ছুরি), নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা গভীর রাত্রে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী গাড়ী এবং পথচারীদের গতিরোধ করিয়া ছিনতাই করত। এছাড়াও ধৃত আসামীগন বিভিন্ন সময়ে ধারালো চাকু লইয়া জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল বলে জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com