জাতীয় শোক দিবসে নাটোর কৃষক লীগের আলোচনা সভা

Spread the love

সিংড়া প্রতিনিধি: গত ১৭ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ নাটোর জেলা ও নাটোর পৌরসভা শাখার  উদ্যোগে শহরের হাজড়া নাটোর ওহাব মোড়ে আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়।

 

সভায় সভাপতিত্ত্ব করেন নাটোর জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুল ওহাব।  পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন  মোঃ গাজী। অতপর ১ মিনিট নিরবতা পালনকরা হয়। স্বাগত বক্তব্যে  জনাব আব্দুল ওহাব বলেন,  বাংলার কৃষকেরা বঙ্গবন্ধুকে ভালবাসতো। তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।  চলনবিল  প্রকল্প গ্রহণ করে কৃষকদের বিরাট কল্যাণ করেছিলেন, যেমনঃ বন্যা নিয়ন্ত্রন বাঁধ , স্লুইসগেট নির্মাণ ও যোগাযোগ রাস্তা নির্মাণ  করেছিলেন। আরো বক্তব্য রাখেন দিঘাপতিয়া এম . কে. কলেজের অদ্যপক ড. হেলাল, পোৗরসভা কৃষক লীগের  সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এ্যাড.  গোলাম মোস্তফা, কৃষক লীগ কর্মী মেহেরুন নেছা, তথ্য  ও গবেষণা সম্পাদক রুবেল হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ। “হৃদয় জুড়ে  বঙ্গবন্ধু” শিরোনামে কবিতা পাঠ করেন পৌর বন ও পরিবেশ সম্পাদক হোসেন আলী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আকবর, শ্রমিক লীগ নেতা আব্দুর রব। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কৃষকের মাঝে ফসলের মাঠে ঁেবচে থাকবেন। সভায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার দাবী জানানো হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD