এম. রহমত উল্লাহ্, দোবিলা, তাড়াশ
স্বাধীনতার জনক
বাঙ্গালী বীর
বাংলার সন্তান
স্বাধীন বাংলার যুগ ¯্রষ্টা
শেখ মুজিবুর রহমান।
শোষিতের নেতা বিশ্ব লোকে
অদ্বিতীয় মহান
শোষিত জনে গায় চিরদিন
তাঁর বিজয়ের গান।
আকাশে বাতাসে প্রতিধ্বনিত
বজ্রকন্ঠ যাঁর
ঢেউ তোলে শীরে রক্ত শিহরে
সীমাহীন দূর্বার।
তাঁর কন্ঠের সুর শুনি আজও
শোষিতের দুনিয়ায়
বাঁচার আকুতি তোলে ঝংকার
জীবনের আঙ্গিনায়।
যতদিন না হবে প্রলয় বিশ্বে
মানুষের পথ বাহি
চিরঞ্জীব রবে মুজিব কন্ঠ
বিজয়ের গান গাহী।
চলনবিল বার্তা chalonbeelbarta.com