স্টাফ রিপোর্টার : চলনবিলের সর্বত্র বন্যার পানি খুবই ধীরে কমতে শুরু করেছে। এ কমার হার দিনে এক ইঞ্চির মত। এর ফলে মানুষের নানা রকম ভোগান্তি সহজে কমছে না। বিশেষ করে এত ধীরে পানি কমতে থাকলে আগামী রবিশস্য ও ইরি রোপন বিলম্বিত হতে পারে। অপরদিকে এবার চলনবিলে বন্যার পানিতে খুব বেশী মাছের দেখা মিলছে না। আবার মাছ মারাসহ বিভিন্ন কাজে যারা পানিতে নামছে বা গোসল ও সাঁতার কাাটতে যাচ্ছে , তারা সবাই জানাচ্ছে বন্যার পানি ময়লা মিশ্রিত কালো রঙ এর মত দেখা যায়। আর পানিতে গা চুলকায়। তাদের ধারণা, বিভিন্নভাবে পানি দূষিত হওয়ার কারণে বন্যার পানিতে শরীরে চুলকানি হচ্ছে। এতে পানি ও পরিবেশ দূষনের মাত্রা কোথায় গিয়ে পৌছেছে তা অনুমান করা যায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com