তাড়াশে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

Spread the love

লুৎফর রহমান : তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রশিক্ষিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ ,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী ঝর্না রানী প্রমুখ।
উল্লেখ্য ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু যখন বারে বারে পাকিস্থানী শাসকদের হাতে বন্দি জীবন যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার কাছে ছুটে আসতেন, তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD