রোখসানা খাতুন : তাড়াশ উপজেলা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে গত সোমবার দুপুরে তাড়াশ মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর কমিশনার মো: জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী রাহুল সরকার মমিন,যুবলীগ নেতা আসলাম তালুকদার, শাহিন আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, নব গঠিত তাড়াশ মডেল প্রেস ক্লাবের সাংবাদিকগণ ইতোমধ্যে তাড়াশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কয়েকটি মত বিনিময় সভা করেছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com