লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন এমপি ভুক্ত নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষকদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নন এমপি ভুক্ত প্রভাষকদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামারী করোনা কারণে সরকার কর্তৃক প্রনোদনার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শত ৬০জন নন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রত্যেককে ৫হাজার টাকার করে চেক প্রদান করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com