আলাউদ্দিন আল আজাদ
কবে শুধাবে মুক্তির বার্তা পৃথিবীকে
এসো আবার ফিরে,দুর্দিন গেছে কেটে,
আনন্দ উল্লাসে হাসিখুশি গানে
মেতে ওঠো সকলে পৃথিবীর বুক চিরে।
কদিন হলো আজ ব্যস্তময় পৃথিবী
ঘুমন্ত শিশুর মতো শান্তরূপ নিয়ে
ভুলে আছে মায়া, মমতা, ভালবাসার বন্ধন!
জানিনা,কবে মুক্তির বার্তা এসে
শুধাবে ব্যস্তময় পৃথিবীকে
ওগো শুনছো? তুমি আজ মুক্ত?
শিকল ভাংগা পাখির মতো
তুমি এখন কবিতা গাইতে পারো,
গান গাইতে পারো,কেউ তোমাকে আর
ভয় দেখাবে না,বাঁধা দিবে না।
বলবে তুমি আজ থেকে
ব্যস্তময় পৃথিবীর সকল কাজে স্বাধীন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com