লুৎফর রহমান : তাড়াশ-রায়গঞ্জ-সলংগার সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজের সাথে মতবিনিময় করেছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য’র তাড়াশস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলিগের সভাপতি মো: আব্দুল হক, অধ্যক্ষ আবু সাইদ,উপজেলা জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক মো: সেরাজ সরকার, ,ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান কবির ।
তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, সভাপতি গোলাম মোস্তফা,সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক রুম্মান হোসেন উজ্জ্বল, সদস্য মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা।
মতবিনিময় সভায় অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ বলেন, আপনারা সমাজের দর্পণ। দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমি আপনাদের সংগঠনের শুভ কামনা করছি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com