তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সাংবাদিকদের মতবিনিময়

Spread the love

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা। রবিবার দিনভর তারা স্ব-স্ব কর্মকর্তাদের কার্যালয়ে এ মতবিনিময়ে অংশ নেয়।
মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সব সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়ন করা সম্ভব। এসময় তিনি উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, নুরুল ইসলাম উজ্জ্বল, সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি এম এ মাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শামীম পাভেজ, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোষাধ্যক্ষ রোখসানা খাতুন, কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক রুমান হোসেন উজ্জল, সদস্য মনিরুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD