তাড়াশে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় আহত ৮ জন

Spread the love

গোলাম মোস্তফা :  সিরাজগঞ্জের তাড়াশে খাসের জায়গা বেদখল কেন্দ্র করে এক মুক্তি যোদ্ধার পরিবারে উপর হামলার খবর পাওয়া গেছে। হামলায় আহত দুই নারীসহ আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। (৬ জুন) শনিবার দুপুরের এ ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত গাজী নুরুল ইসলামের ছেলে মৃত শরিফুল ইসলামের স্ত্রী ছাবিনা খাতুন তার বাড়ির সামনের দুই শতকের মতো খাসের জায়গা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। অথচ, ওই গ্রামেরই ছাইদ মোল্লার ছেলে ইব্রাহীম হোসেন (৩৮), ছাদ্দাম হোসেন (৩৬), মধু মিঞা (৪০), মিন্টু মিঞা (২৮) ও মহসীন আলী (৩০) বিধবা ছাবিনা খাতুনের জায়গাটুকোর জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাবিনা এ খবর শুনে স্থানীয় বাজার থেকে শফিক বাড়িতে গেলে তার উপরও অতর্কিত হামলা করা হয়। একই সাথে শফিকের চাচাত ভাই মাসুদ রানা ও রাশিদুলসহ কমপক্ষে ৮ জনকে পিটিয়ে আহত করেন বেদখলকারীরা। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মৃত শরিফুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম শনিবার সন্ধায় থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্তরা পলাতক ও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় মতামত নেওয়া সম্ভব হয়নি।  প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD