আবদুর রাজ্জাক রাজু
মানব হয়ে যারা করে মানব পাচার
এটা তো হতে পারে না মানবের আচার।
এ হীন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেননি মানব
এসব করতে পারে কেবলি পশু-দানব।
অবশ্য জীব-জানোয়ারও এ নীতি করে না অনুসরণ
তাইতো শ্রেষ্ঠ মানবের আজ পশুরও নীচে অবতরণ।
যারা মানুষ হয়ে মানুষকে করে চোরাচালান
এটাতো মানুষের শ্রেষ্ঠত্ব এবং মহত্বকে করে ম্লান।
মানুষ পাচার করে শিশু-পুরুষ কিংবা নারী
উদ্দেশ্য মূলতঃ অর্থ আর স্বার্থের পায়াচারী।
কত ঘর সংসার পরিবার হলো যে নিঃশেষ
মানুষের অভিশাপে তাদেরও থাকবে না লেশ।
কোথায় মানুষের ধর্ম কোথায় মানবাদর্শ-নীতি
কোথায় শান্তির স্বর্গ কোথায় মানব প্রেম-প্রীতি।
যারা করছে এ কাজ মানুষ নামের কলঙ্ক তারা
ইহজগত আর পরজগত- ওরা তো হবে দু’কুল হারা।
এ অপরাধ কমে নাতো বেড়েই চলেছে প্রতিদিন
রাষ্ট্র-আইন-শাষন মনে হয় সব কিছু ক্ষীণ।
জাহাজে ভাসমান মানবতা সমুদ্রে বিসর্জিত
তাকিয়ে দেখছে যেন বিশ্ব বিবেক বিবর্জিত।
এখনো দালালদের হাতে নিহত হচ্ছে শত শত
তাদের বিচার-শাস্তি হয় না তাই থাকে না বিরত।
এভাবে চলতে পারে না জঘন্য মানব পাচার
পাচারকারীরা পাবে না পথ পালিয়ে বাঁচার।
জাগলে মানব চেতনা তবেই এটা রোখা যাবে
সম্মিলিত প্রয়াসে একদিন মানব পাচার লোপ পাবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com