বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। জোয়াড়ী ইউনিয়ন পরিষদ সচিব মুকুল কুমার প্রাং এ বাজেট ঘোষণা করেন। জোয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁদ মাহমুদের সভাপতিত্বে এ বাজেট পেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জোযাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, ওয়ার্ড আওয়মীলীগ সভাপতি আলমাস হাজী, ওয়ার্ড আওযামীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ কামাল হোসেন, জমশেদ আলী, আছিয়া বেগম ও মমতাজ খাতুন প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com