সিংড়ায় হিলফুল ফুজুল এর ঈদ সামগ্রী বিতরণ 

Spread the love

সিংড়া  প্রতিনিধি  : নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সিংড়া বাজার সাংবাদিক রানা মিডিয়া হাউস এর সামনে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্চা, চিনি ও দুধের প্যাকেট প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল এর সভাপতি সাংবাদিক মোল্লা মুহাঃ এমরান আলী রানা, সহ-সভাপতি  মাওলানা আতিকুর রহমান সাদী, সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ, সাংগঠনিক সম্পাদক হাঃ মিজানুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাওলানা হারুন ওর রশীদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা আমিরুল ইসলাম। এ সময়  সংগঠনের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন আল্লাহর দেয়া বিধান রাসূলের পথ অনুসরণ করে পথ চলতে পারলেই সকল দুর্যোগ থেকে মুক্তি মেলা সম্ভব’ দুর্যোগে  সবাই ভিলেন  ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে সেইসাথে সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান সাধারণ সম্পাদক মুফতি যাকারিয়া মাসউদ বলেন আমরা হিলফুল ফুজুল এর মাধ্যমে আরও সামাজিক কাজ করতে চাই। এ ব্যাপারে সবাই কে সাথে থাকার আহবান জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD