প্রেস বিজ্ঞপ্তি
গত শনিবার ২৩ মে ২০২০ তারিখ রাত ২১৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ইসলামপুর হাজীরমোস্থ’ শাড়ীর কারখানার ভিতর অফিস রুমে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল ওহাব মোল্লা (৪৫), পিতা-মৃত আশরাফ আলী মোল্লা, সাং-দৌলতপুর নতুনপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ । র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সিরাজগঞ্জ এনায়েতপুর থানাধীন ইসলামপুর হাজীরমোরস্থ শাড়ীর কারখানার ভিতরে অফিস রুমের ভিতর বিপুল পরিমাণে ইয়াবা ক্রয় বিক্রয় চলছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ২ টি মোবাইল, ৪ টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com