কুন্দইল খালে কলেজ ছাত্র’র মৃত্যু

Spread the love

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে শখের বশে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুকে রাজু (১৭) নামে এক কলেজ ছাত্র মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকরশন জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল এন্ড কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। (২৩ মে) শনিবারের এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে ওই কলেজ ছাত্র তার বন্ধু তুহিনের সাথে মইজাল নিয়ে গ্রামের পাশের কুন্দইল খালে মাছ ধরতে যায়। কোমরে মইজালের দড়ি বেধে জাল টানার সময় খালের মধ্যে পুতে রাখা একটি বাঁশের খুঁটির সাথে পেচিয়ে ডুবে যায় সে। বেশ কিছুক্ষণ পর সেখান থেকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কুন্দইল গ্রামের অনেকের অভিযোগ, হাতে গোণা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক সরকারি খাল শুকিয়ে মাছ ধরার সময় খালের মধ্যে অনেক স্থানে বাঁশের খুঁটি পুতে রেখেছেন। শিগগিরই সেগুলো তুলে ফেলা না হলে এমন প্রাণহানীর ঘটনা আরও ঘটতে পারে। তাছাড়া বর্ষা মৌসুমে খাল বয়ে নৌকা চলাচলেও বাধার সৃষ্টি করবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD