সংবাদপত্র বিক্রেতাদের পাশে ইউএনও তমাল হোসেন

Spread the love

গুরুদাসপুর  প্রতিনিধি :  করোনা সংকটে অসহায় হয়ে পড়া সংবাদপত্র বিলি, বিতরণ ও বিক্রির সঙ্গে জড়িত ৮জনকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেন।

শুক্রবার দুপুর ১২টায় হকারদের মাঝে ১০ কেজি চাল, এক কেজি আলু ও এক কেজি করে ডাল বিতরণ করেন তিনি। এছাড়া এতিম অসুস্থ হকার আব্দুল মতিনকে একটি বাইসাইকেলও উপহার দেন ইউএনও। হকারদের মানবিক সাহায্য করায় স্থানীয় নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান পিপলু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলী আক্কাছ ইউএনওকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ইউএনও বলেন, রোদ বৃষ্টি শীত গরম উপেক্ষা করে যারা সংবাদপত্র বিলি করেন তাদের আজ দুর্দিন। এসময় তাদের পাশে সবারই দাড়ানো উচিত।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD