তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে লম্পট আমজাদ হোসেন (৫৫) পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার হামকুড়িয়া উত্তর শেখপাড়া গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে । বর্তমানে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ।
ঘটনাটি ঘটেছে গত ৭ই মে শুক্রবার বিকালে । এ বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে গতকাল সিরাজগঞ্জ র্যাপিড এ্যাকশেন ব্যাটেলিয়ান র্যাব-১২ বরাবার একটি অভিযোগ করছে । অভিযোগ সুত্রে জানা যায়, নির্যাতিত ওই মেয়ে শিশু তার নিজ বাড়ির সামনে খেলা করছিল । এ সময় সেখান দিয়ে লম্পট আমজাদ যাচ্ছিলেন, যাওয়ার পথে মেয়েটির বাড়িতে কোনো লোকজন না থাকায় তখন সে মেয়েটিকে কাছে নিয়ে “হাতের আঙ্গুল দ্বারা” অসামাজিক কার্যকলাপ চালান। শিশু মেয়েটির চিৎকারে পাশের বাড়ির লোকজন বেড়িয়ে এলে আমজাদ অতিদ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে এলাকাবাসী জানান ,আমজাদ এই প্রথম এ ধরণের কাজে লিপ্ত হয়নি, এর আগেও তিনি বহু অসামাজিক কাজ করেছেন। এ প্রসঙ্গে মেয়েটির মা ও বাবা জানান, আমজাদ হোসেন আমাদের শিশু কন্যার সাথে যে কার্যকলাপ করেছে আমরা এর সঠিক বিচার দাবি করছি ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com