প্রেস বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২০ তারিখ সকাল ১১০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজার জনতা ব্যাংক লিমিটেড এর সামনে রাজশাহী টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ রমজান (২০), পিতা-মৃত শাহীন, সাং-ষোলঘর, থানা-শ্রী নগর, জেলা-মুন্সিগঞ্জ ২। মোঃ সবুজ শেখ (২১), পিতা-মোঃ ওমেদ আলী, সাং-চরধোপিল, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা হতে ০১ টি বিপুল পরিমান ইয়াবার চালন রাজশাহীর উদ্দেশ্য আসছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত ¯’ানে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩,২৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল, ০৩ টি সিম, নগদ ৩,২০০/- উদ্ধার করা হয় এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
চলনবিল বার্তা chalonbeelbarta.com