তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক সৎ ভাই আরেক ভাইয়ের প্রায় ২ কোটি টাকা মুল্যের ২০ বিঘা সম্পত্তি জোরপুর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে বিষয়টি নিয়ে ভুক্তভোগী তাড়াশ থানায় লিখিত অভিযোগ করলেও কোন ধরনের প্রতিকার না পেয়ে ওই ভুক্তভোগী প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে ,উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত সোলাইমান হোসেনের প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র সন্তান আব্দুল মজিদ পৈতৃক সুত্রে ও মাতৃসুত্রে প্রায় ৪৫ বিঘা জমির মালিক হন। কিন্ত তার দ্বিতীয় পক্ষের ভাই জাহাঙ্গীর হোসেন সম্প্রতি ভাড়াটে লাঠিয়াল নিয়ে আব্দুল মজিদের বাবার কাছ থেকে পাওয়া নিজ নামে রেকর্ডীয় ১ একর ৫৯ শতক জমি বেদখল দিয়ে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর খনন করতে থাকে।
এ বিষয়ে আব্দুল মজিদ তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এ ঘটনার পরে তার সৎ ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে একে একে মজিদের প্রায় ২ কোটি টাকার মুল্যের ২০ বিঘা সম্পত্তি বেদখল দেয় বলে আব্দুল মজিদ অভিযোগে উল্লেখ করেন। এদিকে আব্দুল মজিদ আরো অভিযোগে উল্লেখ করেন, থানায় অভিযোগ করা তার সৎ ভাই জাহাঙ্গীর হোসেন তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে । অপরদিকে আব্দুল মজিদ আরো জানান, তাড়াশ থানায় এ ঘটনায় অভিযোগ দিলেও থানার এএসআই বেলাল হোসেন এ বিষয়ে দুই একবার ঘটনাস্থলে গেলেও কোন প্রতিকার না করে বিবাদীদের সাথে দেন দরবার করে চলে যান। এতে সৎ ভাই জাহাঙ্গীর তার লোকজন নিয়ে মজিদকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিলে কিছুই হবেনা বলে আস্ফালন করছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মাহবুবুল ইসলাম সংবাদকর্মীদের কাছ মজিদের সম্পত্তি বেদখল ও থানায় অভিযোগ করার পরে প্রতিকার না পাওয়ার ঘটনা শুনে বলেন, বাদীকে থানায় পাঠিয়ে দেন সব শুনে ব্যাবস্থা নেব।
চলনবিল বার্তা chalonbeelbarta.com