পুষ্টি সপ্তাহ উপলক্ষে তাড়াশে খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love

মনিরুল ইসলাম : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে। ‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান উপজেলা সদরের ৮০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. জামাল মিঞা, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।
উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD