বড়াইগ্রাম প্রতিনিধি : এই প্রথম নাটোরে ৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তথ্যসূত্রে জানা যায়, সদর উপজেলার ছাতনী ইউনিয়নে ১ জন, গুরুদাসপুরের নাজিরপুরে ২ জন ও সিংড়া পৌর এলাকায় ৫ জন । আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও টেকনিশিয়ান রয়েছে।
গত ২২ ও ২৩শে এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে সনাক্ত ৮ জনের নমুনা প্রেরিত হয়।গত মঙ্গলবার রাত ৯টা২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। জেলা সিভিল সার্জন জানান, চলতি মাসের ২২ ও ২৩ তারিখে প্রেরিত নমুনা থেকে এই ৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। নমুনাগুলো রামেকের ভাইরোলজি বিভাগে পাঠানো হলেও অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনাগুলো সেখান থেকে পুনরায় ঢাকার এন আই এল এম ল্যাবরেটরীতে পাঠানো হয়। সেই নমুনাগুলোর মধ্যে ৮টির ফলাফল পজিটিভ এসেছে। টেলিফোনের মাধ্যমে রাতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আক্রান্তদের পরিচয় সনাক্তের জন্য আইইডিসিআরের অফিসিয়াল ডিটেইলস ইমেইলের জন্য অপেক্ষা করছি। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আইইডিসিআর থেকে বিস্তারিত জানার পর লকডাউনসহ আনুষাঙ্গিক সিদ্ধান্ত নেয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com