চলনবিল প্রতিনিধি : চাটমোহরে লকডাউন উপেক্ষা করে রেলবাজারে গত রবিবার হাট বসানোর অভিযোগে হাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম।
জানা গেছে, চাটমোহরে করোনা রোগী সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লক ডাউন ঘোষণা করে। লক ডাউন উপেক্ষা করে রবিবার ভোর থেকে মানুষ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে চাটমোহর হাটে আসে। বিষয়টি উপজেলা প্রশাসন অবহিত হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঙ্গীয় সেনা বাহিনী ও পুলিশ ফোর্সসহ হাটের মধ্যে প্রবেশ করে জনসাধারণকে দ্রুত হাট ত্যাগ করার নির্দেশ দেন। এসময় হাটের ইজারাদারকে হাটে জনসমাগম করে করোনা ঝুঁকি সৃষ্টি করায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।এছাড়া দুপুরে চাটমোহর পুরাতন বাজারের রতন ট্রেডার্সকে দোকান খোলা রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com