রামবল্লবপুর খাদ্যসামগ্রী বিতরণ

Spread the love

আব্দুল কুদ্দুস তালুকদার : গত শুক্রবার সকাল দশটায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লবপুর শ্রী শ্রী ঠাকূর অনূকূল সৎসঙ্গ আশ্রম তাড়াশ-রায়গঞ্জ শাখার উদ্যোগে সরকার ঘোষিত করোনা ভাইরাস সতর্কীকরণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় আশ্রম প্রাঙ্গনে। সংগঠনের সভাপতি সহঃ প্রতি হৃত্বিক শিবলাল মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সহঃ প্রতি হৃত্বিক সূজন কুমার মাহাতো, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুলাল রজক, কোষাধ্যক্ষ নরেশ চন্দ্র মাহাতো, সুশান্ত কুমার মাহাতো, ঝন্টুরাম মাহাতো, চঞ্চল কুমার মাহাতো প্রমূখ। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে রায়গঞ্জ – তাড়াশ উপজেলার সোনাখাড়া, দেশীগ্রাম, ধামাইনগর ইউপির প্রায় ২০ গ্রামের হত দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল বিতরণ করা হয় ত্রাণ হিসেবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD