প্রতারণার শাস্তি পেতে যাচ্ছে এক পরিবার পরিকল্পনা পরিদর্শক

Spread the love

 

বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে সিরাজগঞ্জের তাড়াশের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাশিদুল ইসলামের করোনা ভাইরাস পরিক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জামাল উদ্দিন শোভন বলেন গত ২০ এপ্রিল তাড়াশ পরিবার পরিকল্পনা পরিদর্শক রাশিদুল ইসলাম তাকে মোবাইলে ফোন করে জানান তিনি করোনায় আক্রান্ত ।এদিকে বিষয়টি নিয়ে ওই পরিবার পরিকল্পনার বিভাগের পরিদর্শক রাশিদুল ইসলাম ওইদিন মোবাইল ফোনে একেক সময় একেক জনকে বিভিন্ন তথ্য দিয়ে চরমভাবে বিভ্রান্ত সৃষ্টি করতে থাকেন। পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে নাজেহাল করতে থাকেন। আর এ খবর মূহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো উপজেলার মানুষের মধ্যে করোনা নিয়ে আতংকের সৃষ্টি হয়। মূলত সরকার ঘোষিত বিশেষ সুবিধা ভোগের হীন উদ্দেশ্যে রাশিদুল এ ঘটনার অবতারণা করেছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই দিনেই তাড়াশ উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪ সদস্যর একটি মেডিকেল টিম রাশিদুলের পুনরায় করোনা ভাইরাস তার শরীরে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আবারও নমুনা সংগ্রহ করেন। ওই দিনেই তাড়াশ তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্য বিভাগের চিঠির প্রেক্ষিতে রাশিদুলের বাড়িতে গিয়ে বাড়িটি লক ডাউন করে দেন। ৫ দিন পর গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবের করোনা ভাইরাস পরিক্ষা রিপোর্টে রাশিদুলের সংগৃহিত নমুনা থেকে করোনা নেগেটিভ রেজাল্ট আসে।
এ প্রসঙ্গে তাড়াশ স্বাস্থ্য পঃ প: কর্মকর্তা জামাল উদ্দিন শোভন জানান, আগামী সোমবার অথবা মঙ্গলবারে স্বাস্থ্য বিভাগের একটি সভা রয়েছে ।সেখানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় তার সিদ্ধান্ত নেয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD