সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সামাজিক দুরত্ব রাখতে বলায় ইলেক্ট্রশিয়ান সিরাজকে বেদম মারপিট করেছে যুবলীগ নেতা হাফিজুর রহমান সবুজ।
জানা যায়, রবিবার দুপুরে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর জোনাল অফিসে প্রবেশ করে যুবলীগ নেতা সবুজ। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় অত্র অফিসের ভিলেজ ইলেকট্রিশিয়ান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ কে এলোপাতারীভাবে মারতে থাকেন মোঃ হাফিজুর রহমান সবুজ (৩৪)। সে সরকারপাড়া মহল্লার রেজাউল করিমের পুত্র। সিংড়া জোনাল অফিসের ভেতরে অচেতন অবস্থায় উদ্বার করে সবুজকে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নাটোর জেলা ও সিংড়া উপজেলার ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন বিক্ষোভে ফেটে পড়েছে। এদিকে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com