লুৎফর রহমান : নভেল করোনাভাইরাস ঠেকাতে সাধারণ ছুটি চলছে দেশে। অফিস আদালত ব্যবসা বাণিজ্য বন্ধ। কুলি শ্রমিকরাও কর্মহীন। উপজেলা প্রশাসনকে ত্রাণ সরবরাহের নির্দেশ দেয়া হলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন তাড়াশ উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন। কুলি শ্রমিক নেতারা জানিয়েছেন, ত্রাণ না পাওয়ায় জীবিকার তাগিদে অনেকেই অভাবঅনটনের মধ্য দিয়ে দিন পার করছেন।
অপরদিকে, করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে উপজেলা প্রশাসন সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে। সাপ্তাহিক হাট ও পশুর হাটও বন্ধ করে দিয়েছে। সংক্রমণ এড়াতে সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়ে যায় উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিন এনে দিন খাওয়া ওই শ্রেণির মানুষেরা চরম দুর্ভোগে রয়েছে। দিন দিন তাদের দুর্ভোগ ও সংকটের পাল্লা ভারী হচ্ছে। জরুরিভাবে তাদের মধ্যে ত্রাণ পৌঁছানো না গেলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com