শামিউল হক শামীমঃ তাড়াশ উপজেলায় উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ও কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা।
গত শনিবার উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা হতে বিরতীহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন করেন নির্বাচন কমিশন। এতে ৮টি পদের জন্য নির্বাচন করেন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
২০১৫ সাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্টুডেন্ট কেবিনেট গঠনের উদ্দেশ্য হলো, ‘শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শেখাতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সহজ হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে।’প্রতিটি প্রতিষ্ঠানে নির্বাচিতরা একজন প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নির্বাচন করে মন্ত্রিসভা গঠন করে। এ মন্ত্রিসভা এক বছর মেয়াদে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে।
১৯৩৭ সালে প্রতিষ্ঠিত উপজেলার সবচেয়ে পুরাতন বিদ্যাপিঠ বস্তুুল ইসহাক উচ্চ বিদ্যালয়ে সুডেন্ট কেবিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেধা করিম বলেন, ছাত্র জীবনে ভোট দেওয়া নেওয়া, প্রশাসনিক কার্যক্রম এবং নেতৃত্ব গঠনের যে শিক্ষা আমরা অর্জন করছি তা প্রশংসার দাবীদার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দীর্ঘায়ু কামনা করি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com