হাইকোর্ট করেও হেরে গেলেন কাদের

Spread the love

স্টাফ রিপোর্টার :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পল্লী বিদ্যূত সমিতির এলাকা পরিচালক নির্বাচনে মো: শামসুল ইসলাম মির্জা ৭৮৩ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল কাদের  পেয়েছেন ৩০০ ভোট। উপজেলার ৮ ইউনিয়নে পল্লী বিদ্যুতের মোট ভোটার সংখ্যা৩১,৬৩০, বুথ ছিল ১২টি।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যূত সমিতি-১ অধীনে তাড়াশ উপজেলা এলাকার পরিচালক নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে মো:শামসুল ইসলাম ছাড়া অপর দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে দেয় পল্লী বিদ্যূতের নির্বাচন কমিশন। এতে সংক্ষুদ্ধ হয়ে মো:আব্দুল কাদের উচ্চ আদালতে একটি রিট আবেদন করলে আদালত তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করে নির্বাচন করার অনুমতি দেয়। সে প্রেক্ষিতে ১১ জুন তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের আয়োজন করে। এবং সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে মো:শামসুল ইসলাম মির্জা উল্লেখিত ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হোন।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD