স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলার যত্রতত্র গজিয়ে ওঠা লাইসেন্সবিহিন ওষুধের দোকানের ছড়াছড়ি। বিক্রি হচ্ছে এমনকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ। দোকানী দিচ্ছে রোগীর প্রেসক্রিপশনসহ ওষুধপত্র। নকল ওষুধের দোকান ছাড়াও মুদি মনোহারি দোকানেও মিলছে জীবন রক্ষাকারি ওষুধ। উপজেলায় মোট বৈধ লাইসেন্সধারী ফার্মেসী ১৪০টি। অথচ লাইসেন্সবিহিন এধরনের দোকান ২৫০টির অধিক। স্থানীয় ওষুধ বিক্রেতা সমিতির নেতারা বলছেন , সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তরের এদিকে কোন নজর নেই। আর কর্তৃপক্ষ বলছে, এই পরিস্থিতি দেখার জন্য তাদের জনবল পর্যাপ্ত নয়। তবে এই নৈরাজ্যকর পরিস্থিতির ফলে বিশেষ করে সাধারণ জনজীবন হুমকির মধ্যে পড়েছে। এব্যাপারে দায়িত্বশীল উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি দেয়া পয়োজন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com